বরিশাল অফিস
নগরীর তেমাথা কাজীপাড়া ফারজানা কমিউনিটি সেন্টারে মঙ্গলবার জেলার রেজিস্ট্রেশন অধিদপ্তরের নিকাহ রেজিস্ট্রারদের কাজের মানোন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ ও সচেতনামূলক অনুষ্ঠান হয়। জেলা রেজিস্ট্রার শেখ মো: হাবিবুল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠী জেলা রেজিস্ট্রার মো. হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, বরিশাল মহানগর কাজী সমিতির সভাপতি মাও. আব্দুর রব, বরিশাল জেলা রেজিস্ট্রি অফিসের প্রধান সহকারী কোমল কান্ত ধর, ঝালকাঠী জেলা রেজিস্ট্রি অফিসের প্রধান সহকারী মো. শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী নিকাহ রেজিস্ট্রারদের বিবাহ রেজিস্ট্রেশন পদ্ধতি হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।
