যাত্রাবাড়ীতে কলেজছাত্রী ধর্ষণ: গ্রেপ্তার পাঁচজনের রিমান্ড মঞ্জুর

আপডেট : ০৫ আগস্ট ২০১৫, ২২:১২
 
যাত্রাবাড়ীতে কলেজছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের পৃথক মেয়াদে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
 
আসামিরা হলেন, সলিমুল্লাহ কলেজের ছাত্র সাইফুল ইসলাম বাবু, ফয়সাল,সাফায়েত, রবিন  ও সুমি। এদের মধ্যে সুমির একদিন এবং অন্যদের প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
 
বুধবার ঢাকা মহানগর হাকিম মোল্যা সাইফুল ইসলাম আসামিদের রিমান্ড দেন। এর আগে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক কাজী শহিদুজ্জামান আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন রিমান্ড চান।