এবার ফিরলেন মেসি-নেইমার। জ্বলেও উঠলেন দুই তারকা। আর তাতে বার্সাও ফিরে পেল নিজেদের হারানো গৌরব। মেসি, নেইমার ও ইভান রাকিটিচের একটি করে গোলে জন গাম্পার ট্রফিতে রোমাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে বার্সা। পাশাপাশি এই প্রতিযোগিতায় নিজেদের ৩৮তম শিরোপা ঘরে তুলেছে তারা।
এদিকে মেসি ও নেইমার ছিলেন না আগের চারটি ম্যাচে। তাই তারা না থাকায় বার্সেলোনাও যেন অনেকটা হাল ছাড়া ছিল। তার ফল দাঁড়ায় চারটি ম্যাচের তিনটিতেই হেরে যাওয়া।
ক্যাম্প ন্যুয়ে বুধবার বাংলাদেশ সময় রাত আড়াইটায় শুরু হয় ম্যাচটি। তার আগে চোখ ধাঁধানো লেজার শোর মাঝে ট্রেবলজয়ী বার্সার খেলোয়াড়দের স্বাগত জানান ক্যাম্প ন্যুয়ের দর্শকরা। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঢেউ তোলে বার্সা। তাদের আক্রমণে রোমা রীতিমতো কাঁপছিল। স্বাগতিক দর্শকদের গোল উপহার দিতে খুব বেশি সময়ও লাগেনি বার্সার।
