যশোরের শার্শার পল্লিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মন্টু মিয়া (৩৩) নামে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শার্শার মহিষাকোড়া গ্রামের একটি মসজিদে বিদ্যুতের তার জোড়া লাগানোর সময় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহত মন্টু মিয়া ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, মন্টু মসজিদে নামাজ পড়তে এসে দেখেন সেখানে বিদ্যুৎ নেই। এ সময় তিনি বিদ্যুতের ছেঁড়া তার জোড়া লাগাতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
