খুলনায় শিশু রাকিবকে পৈশাচিকভাবে হত্যা মামলায় বুধবার বিকেলে আদালতে সাক্ষী হিসাবে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রত্যক্ষদর্শী শিশু নাবিল। তার বয়স ১০ বছর। নাবিল নগরীর টুটপাড়া এলাকার নাসেরের ছেলে।
নাম প্রকাশ না করার শর্তে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) একজন কর্মকর্তা জানান, নাবিল আদালতে জবানবন্দি দিয়েছে। তার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে তিনি বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। তিনি জানান, ছেলেটির বাবাকে অনেক অনুরোধ করে তাকে আদালতে নেয়ার ব্যাপারে রাজি করানো হয়।
