রাজশাহীর বাগমারায় জঙ্গি সংগঠন জেএমবির উপদেষ্টা লুত্ফর রহমানকে (৬৫) আটক করেছে র্যাব। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিকদারী বাজারের একটি চায়ের স্টল থেকে তাকে আটক করা হয়। লুত্ফর ফাঁসির দণ্ডপ্রাপ্ত বাংলাভাইয়ের ঘনিষ্ট সহযোগী বলে জানিয়েছে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, অধ্যাপক লুত্ফরের বিরুদ্ধে রাজশাহীর বাগমারা, নাটোরের নলডাঙ্গা ও নওাঁর রাণীনগর উপজেলায় জেএমবির জঙ্গি তত্পরতায় মদদ, হত্যা, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে এক ডজনেরও বেশি মামলা রয়েছে। তার বিরুদ্ধে অধিকাংশ মামলায় পুলিশ আদালতে চার্জশিট দিয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
র্যাবের দাবি, লুৎফর সহযোগী সঙ্গীদের সংগঠিত করে পুনরায় নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন, এমন গোপন তথ্যের ভিত্তিতে আজ সকালে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
