কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে সাবরাং এলাকায় নাফনদীতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য এক কোটি ৫০ লাখ টাকা।
টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান টেকনাফে আনছে এমন তথ্যের ভিত্তিতে নাফনদীর ৩নং সুইচ গেইটে অভিযান চালানো হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নাফনদীতে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ঐ ব্যাগ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
