নাটোরের গুরুদাসপুরে ৩৯ হাজার লিটার মদসহ চারজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে উপজেলার চাপিলা ইউনিয়নের তাঁতিপাড় গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকৃতদের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে।
আটককৃতরা হলেন- আব্দুল খালেক (৫০), লাল মোহন (৪৫), নয়েন্দ্র নাথের ছেলে রঞ্জিত (৩৬) ও শাজাহান (৫০)।
আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ইয়াসমিন আক্তার তিনজনকে এক বছর করে ও একজনকে নয় মাসের কারাদণ্ড প্রদান করেন।
