মাদারীপুরের বাজিতপুর ইউনিয়নের গঙ্গবরদী গ্রামে কুমার নদীর পাড় থেকে সুরুজ ফকির (১৮) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে।
রাজৈর থানা পুলিশ বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতের মাথার পিছনে ও কপালে ধারালো অস্ত্রের কোপের জখম রয়েছে। নিহত সুরুজ একই গ্রামের মোকলেচ ফকিরের ছেলে। তবে কি কারণে দুর্বৃত্তরা সুরুজকে হত্যা করেছে তা এখনও জানা যায় নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার সময় বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়ে যাওয়ার পর সে আর ফিরে আসে নি। রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়ের হয়নি।
