মাথা দিয়ে গুঁতো মেরেও রেহাই পেলেন মেসি

আপডেট : ০৬ আগস্ট ২০১৫, ১৫:২৯
 
মাথা দিয়ে গুঁতো মেরেও রেহাই পেলেন বার্সেলোনার মহাতারকা লিওনেল মেসি। এ জন্য কোনো অভিযোগ বা শাস্তির মুখে পড়তে হয়নি তাকে।
 
জন গাম্পার ট্রফির লড়াইয়ে মেসির ভিন্ন এক রূপ দেখল ফুটবল বিশ্ব। এএস রোমার এক খেলোয়াড়কে মাথা দিয়ে গুঁতো মেরে বসলেন হঠাত্ ক্ষিপ্ত হয়ে ওঠা বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।
 
নিজেদের মাঠ কাম্প নউতে বুধবার রাতে ম্যাচের ৩৪তম মিনিটে মেজাজ হারিয়ে মাপোঁ ইয়াঙ্গা-এমবিওয়াকে গুঁতো মেরে বসেন তিনি। মেসির এমন আচরণের কারণ জানা যায়নি। তবে ওই সময় তাকে দেখে মনে হচ্ছিল কোনো একটা বিষয় নিয়ে বেশ হতাশ ছিলেন তিনি।