উলিপুরে বৃদ্ধের আত্মহত্যা

আপডেট : ০৬ আগস্ট ২০১৫, ১৬:২৬
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় এক বৃদ্ধ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
 
জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া ভবেশ গ্রামের মনছুর আলী (৫৫) ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। এ সময় রশি ছিড়ে মাটিতে পড়ে গেলে বিকট শব্দে বাড়ির লোকজন সে ঘরে গিয়ে মেঝেতে তার মরদেহ দেখতে পায়।
 
উলিপুর থানার এসআই সঞ্জয় কুমার সাহা জানান, তিনি মানসিক রোগী ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।