রাজশাহীর গোদাগাড়ীতে তিন কোটি টাকা মূল্যের তিন কেজি ২০০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে পৌরসভার সারেংপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সারাংপুরের ভেড়ীপাড়ার সৈয়দ আলীর ছেলে রেজাউল করিম গাড়ু (৪৩) ও একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে তাজিমুল ইসলাম (২৮)।
রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা জানান, এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রাজশাহী সদর সার্কেলের পরিদর্শক মামলা করেছেন।
তিনি জানান, আসামিরা কুখ্যাত মাদক ব্যবসায়ী। তারা পদ্মার গোদাগাড়ীর চরাঞ্চলের সীমান্ত এলাকা দিয়ে ভারত মাদক এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। আটক হেরোইনের আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা বলে জানান তিনি।
