বগুড়ায় বিধবার লাশ উদ্ধার

আপডেট : ০৬ আগস্ট ২০১৫, ১৬:৫৩
বগুড়ার ধুনট উপজেলায় বিমলা রানী (৫৫) নামে এক বিধবা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বিমলা রানী উপজেলার পেঁচিবাড়ী গ্রামের মৃত নরেশ চন্দ্র সরকারের স্ত্রী। বৃহস্পতিবার সকালে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
 
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান পিপিএম জানান, স্থানীয় লোকজন বৃহস্পতিবার সকাল সাতটার দিকে বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় বিমলা রানীর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ সকাল নয়টার দিকে মৃতদেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
 
এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।