তুরাগে ২২০০ বোতল ফেনসিডিলসহ আটক ১

আপডেট : ০৬ আগস্ট ২০১৫, ১৭:৪৩
রাজধানীর উত্তরার তুরাগ থানার ধউর চেকপোস্টে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ২২০০ বোতল ফেনসিডিলসহ বাবুল (৩৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে একটি হাইয়েস গাড়িতে এ তল্লাশি চালানো হয়।
 
তুরাগ থানার এসআই তারিকুল জানান,  আশুলিয়া থেকে উত্তরা যাওয়ার পথে কালো রংয়ের হাইয়েস গাড়িকে থামার সঙ্কেত দিলে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে গাড়িটি আটক করা হয়।  বাকি দুজন পালিয়ে যায়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে এসব ফেনসিডিলসহ বাবুলকে আটক করা হয়।