বগুড়ায় জামায়াতের ২ শীর্ষ নেতা গ্রেফতার

আপডেট : ০৬ আগস্ট ২০১৫, ১৮:০৮
শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও জামায়াতে ইসলামির সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য গোলাম রব্বানী এবং বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নাজিমুদ্দিনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
 
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের চকলোকমান এলাকার বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় পৃথক বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৫টি ককটেল উদ্ধার করা হয়।
 
বৃহস্পতিবার দুপুর দুইটায় জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, গোলাম রব্বানীর বাসা থেকে ২০টি এবং নাজিমুদ্দিনের বাসা থেকে ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে।
 
তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।