ধুলাবালি থেকে মুক্তি চাই

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২১:৪৫

 

ধুলাবালি রোগ-জীবাণু ছড়ায়। নানা রকম জটিল রোগও সৃষ্টি করে মানব দেহে। মশার উত্পাত বাড়ে এই  ধুলাবালির কারণেই। এখন তো শুধুই মশার কামড়ে আমরা অতিষ্ঠ। কারণ ঐ যে, চারদিকে শুধুই ধুলাবালি। তাই রাস্তা দখল করে বাড়িঘর নির্মাণ কিংবা অ্যাপার্টমেন্ট নির্মাণকাজ বন্ধ করার নির্দেশনা দেখতে চাই। এজন্য চাই যে, যাঁরা বাড়িঘর, অ্যাপার্টমেন্ট তৈরি করান তাঁরা রাস্তা দখল করে বালু রাখেন, ইট রাখেন, পাথর রাখেন, সিমেন্ট রাখেন, বাঁশ রাখেন—আরো কত কী রাখেন। শুধু তাই নয়, রাস্তার ওপর রড রেখে শ্রমিক দিয়ে তা সোজা করান। সোজা করার সময় বিকট শব্দ শোনা যায়। রাস্তার ওপর রীতিমতো প্রচণ্ড আঘাত লাগার কারণেই রাস্তার পিচ, খোয়া উঠে গিয়ে ফাটল ধরে। আর এভাবেই রাস্তা নষ্ট হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।

লিয়াকত হোসেন খোকন, ঢাকা