বোথাম, এন্ডারসনদের পাশে নাম লেখালেন ব্রড

আপডেট : ০৬ আগস্ট ২০১৫, ১৯:০৮
 
বিশ্বের ২৮তম ও ইংল্যান্ডের ৫ম খেলোয়াড় হিসেবে টেস্টে ৩০০ উইকেট শিকারের ক্লাবে প্রবেশ করলেন পেসার স্টুয়ার্ট ব্রড। ফলে তারই স্বদেশি ইয়ান বোথাম, বব উইলস, ফ্রেড ট্রুম্যান ও জেমস এন্ডারসনদের পাশে নাম লেখালেন তিনি।
 
নটিংহ্যামে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৩০০ উইকেট শিকারের কীর্তি গড়েন ব্রড। আর তার বোলিং ঝড়ে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৬০ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ৯ দশমিক ৩ বল বোলিং করে ১৫ রানে ৮ উইকেট শিকার করেন ব্রড।
 
নটিংহ্যামে খেলতে নামার আগে ৩০০ উইকেট শিকারের দ্বারপ্রান্তেই ছিলেন ব্রড। টেস্টে তার পরিসংখ্যান ছিলো ৮২ ম্যাচে ২৯৯ উইকেট। তবে ৩০০ উইকেট শিকারের জন্য মোটও অপেক্ষা করতে হয়নি ব্রডকে। অস্ট্রেলিয়ার ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই সফরকারী ওপেনার ক্রিস রজার্সকে শুন্য রানে ফিরিয়ে দিয়ে ৩০০ উইকেট শিকারের ক্লাবে প্রবেশ করেন ব্রড। 
 
উইকেট শিকারের দিক দিয়ে টেস্টে শীর্ষস্থানটি দখলে রেখেছেন শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরন। ১৩৩ ম্যাচে ৮০০ উইকেট শিকার করেছেন এই কিংবদন্তি স্পিনার। ১৪৫ ম্যাচে অংশ নিয়ে ৭০৮ উইকেট শিকার করে তালিকার দ্বিতীয়স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। তৃতীয়স’ানে থাকা ভারতের অনিল কুম্বলের সংগ্রহ ১৩২ ম্যাচে ৬১৯ উইকেট। চতুর্থ রয়েছেন অস্ট্রেলিয়ার পেসার গ্লেন ম্যাকগ্রা। ১২৪ ম্যাচে ৫৬৩ উইকেট নিয়েছেন তিনি। পেসারদের মধ্যে ম্যাকগ্রার অবস’ান শীর্ষে।