নিষেধাজ্ঞা ভেঙে

মহাসড়কে নছিমন, সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ০৬ আগস্ট ২০১৫, ১৯:৩৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহাসড়কে নিষিদ্ধ তিন চাকার যান নছিমনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক আফসার আলী নিহত হয়েছেন। তিনি স্থানীয় পুস্তিগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় নলকা-বনপাড়া মহাসড়কের হরিণচড়া বাসস্ট্যান্ডের কাছে মোটরসাইকেল ও তিন চাকার নছিমনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে আফসার আলী ঘটনাস্থলেই নিহত হন। এই সড়কটিতে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। নিহত আফসার আলী সলঙ্গা থানার শাহরিয়ারপুর গ্রামের পলান প্রামানিকের ছেলে।

পুস্তিগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল হক স্বপন জানান, আফসার আলী বেলা পাঁচটার দিকে স্কুল শেষে মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। এ ব্যাপারে সলঙ্গা থানায় মামলা হয়েছে।