কাশিয়ানী উপজেলা জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

আপডেট : ০৬ আগস্ট ২০১৫, ২০:৩১
জেলার কাশিয়ানী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম (৪২) গ্রেফতার হয়েছেন। রেজাউল উপজেলার নওয়াপাড়া গ্রামের বাসিন্দা।
 
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রেজাউল করিমের নিজ বাড়িতে অভিযান চালিয়ে রেজাউলকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 
 
কাশিয়ানী থানার এসআই মো. লুৎফর রহমান জানান, রেজাউলের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। গ্রেফতার এড়াতে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন।