ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে মোছাম্মৎ আলেকা চাঁন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বিজয়নগর উপজেলার হরষপুর ও মুকুন্দপুর এলাকার মাঝামাঝি স্থান থেকে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছাত্তার জানান, বৃহস্পতিবার বিকেলে ডেমু ট্রেনের নিচে কাটা পড়ে আলেকা চাঁন। পরে স্থানীয়রা রেললাইনের পাশে নিহতের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। রাত সাড়ে ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আলেকা চাঁন বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ গ্রামের নাদির হোসেনের মেয়ে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সকালে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
