চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

আপডেট : ০৭ আগস্ট ২০১৫, ১০:৫৪


ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় মাওলানা আব্দুল বারী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮ টার দিকে উপজেলার জনতাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা আব্দুল বারী শুক্রবার সকালে মেয়ের বিয়ের জন্য বাজার করতে জনতাবাজার যান। এ সময় একটি যাত্রীবাহী একটি টেম্পু নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চরফ্যাশন থানার ওসি আবুল বাশার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।