মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ০৭ আগস্ট ২০১৫, ১২:০৬
 
মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগরে ও লৌহজংয়ে এই দুর্ঘটনা ঘটে।
 
সকালে ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগরের সমষপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অজ্ঞাতনামা এক যুবক (২৫) নিহত ও অন্তত পাঁচজন আহত হন।
 
হাসাড়া ফাঁড়ির ইনচার্য সার্জেন্ট মো হাসান জানান, শুক্রবার সকালে মাওয়াগামী আপন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের বিলে পড়ে যায়। পরে বাসের যাত্রীদের উদ্ধার করে আহতদের ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় হয়। এদের মধ্যে চিকিত্সাধীন অবস্থায় অজ্ঞাত এক যুবক মারা যান।
 
এদিকে লৌহজংয়ের শিমুলিয়া ১নং ঘাটে পিকাপ ভ্যান ও ট্রাকের মাঝে চাপা পড়ে জিয়াউর রহমান (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী মারা যান।
 
মাওয়া ফাঁড়ির ইনচার্জ এসআই ইউনুছ আলী জানান, বেলা ১১টার দিকে একটি ট্রাক ওঠার সময় ব্রেক করে। পেছনে থাকা মোটরসাইকেলটি ব্রেক করে। কিন্তু এর পেছনে থাকা পিকআপ ভ্যান না থেমে মোটরসাইকেলটি চাপা দেয়। এতে জিয়াউর ঘটনাস্থলেই মারা যান। জিয়াউর চাপাইনবাবগঞ্জের মন্ডলপাড়া অনুপমনগরের রফিকুল ইসলামের ছেলে।
 
তিনি আরো বলেন, পিকাপভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।