কিস্তির টাকা দিতে না পারায় গৃহবধূর আত্মহত্যা

আপডেট : ০৭ আগস্ট ২০১৫, ১৫:১১
 
কিস্তির টাকা দিতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রাজিয়া সুলতানা (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার সকাল নয়টার দিকে দিনাজপুরে বিরামপুরে এই ঘটনা ঘটে।
 
জানা গেছে, পৌর এলাকার বেগমপুর গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী রাজিয়া এনজিও’র ঋণ নিয়ে ঠিকমতো কিস্তি দিতে পারছিলেন না। আজ সকালে এই নিয়ে শ্বশুর সম্পর্কীয় শামসুল হক রাজিয়াকে চড়-থাপ্পড় মারেন। অপমান সইতে না পেরে রাজিয়া বাড়ি সংলগ্ন রেললাইনে গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
 
পার্বতীপুর জিআরপি থানার ওসি হুমায়ুন কবীর জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।