নরসিংদীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু

আপডেট : ০৭ আগস্ট ২০১৫, ১৩:৫২
নরসিংদীর রায়পুরায় মা ও ছেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে রেল লাইনে তাদের লাশ দেখতে পায় স্থানীয়রা। 
 
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রেল লাইনের পাশে রাখলে সকাল ১০টার দিকে স্বজনেরা এসে লাশ শনাক্ত করেন।
 
রায়পুরা থানার পরিদর্শক আজহারুল ইসলাম জানান, নিহতের স্বামীর নাম কামরুজ্জামান। তার শ্বশুর বাড়ি আমীরগঞ্জ ইউনিয়নের আটকান্দি গ্রামে। আর বাবার বাড়ি আদীয়াবাদ উত্তর পাড়ায়। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।