রায়পুরে মাদকসহ ব্যবসায়ী আটক

আপডেট : ০৭ আগস্ট ২০১৫, ১৪:১২


লক্ষ্মীপুরের রায়পুরে মদ বিক্রয় সময় ৩০ লিটার চোলাই মদসহ এনামুল (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে রায়পুর পৌর শহর থেকে তাকে আটক করা হয়।

আটক এনামুল হবিগঞ্জ জেলার চুনারঘাট এলাকার নানু মিয়ার ছেলে।   

রায়পুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে রায়পুর পৌর শহর থেকে এনামুল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।