কুমিল্লায় সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ০৭ আগস্ট ২০১৫, ১৪:৩৬


কুমিল্লার দেবিদ্বারে বিষধর সাপের কামড়ে আবুল কালাম (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
 
আবুল কালাম উপজেলার মোহনপুর এলাকার মোঃ মনির মিয়ার ছেলে এবং মোহনপুর পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আবুল কালাম বাড়ির পাশে মাছ ধরতে গেলে তাকে সাপে কাটে। এ সময় সঙ্গীরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এলাকার ওঝা-কবিরাজের ঝাঁড়-ফুঁকের মাধ্যমে বাড়িতেই তার চিকিৎসা করা হয়। পরে অবস্থার অবনতি হলে শুক্রবার ভোররাতে তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।