ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন আনহেল দি মারিয়া। চার বছরের চুক্তিতে দি মারিয়াকে দলে নিয়েছে ফরাসি ক্লাবটি। বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে এই খবর জানায় পিএসজি।
ফরাসি গণমাধ্যমের খবর অনুয়ায়ী, দি মারিয়াকে ছয় কোটি ৩০ লাখ ইউরোতে কিনেছে পিএসজি।
রিয়াল মাদ্রিদ থেকে ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড গড়ে ইউনাইটেডে যোগ দেওয়ার এক বছর পরই ওল্ড ট্র্যাফোর্ড ছাড়লেন দি মারিয়া।
