জেলা সদর উপজেলায় ৬৯টি বাঘের হাড়সহ দুই যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নতুন বাজার লঞ্চ ঘাটে পুলিশ এ অভিযান চালায়। আটকরা হলেন, কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন গিলাবাড়ী গ্রামের আকরাম সরদারের ছেলে এনায়েত হোসেন (২২) এবং একই গ্রামের সালাম সানার ছেলে বাবু হোসেন (১৮)।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের কাছে থাকা একটি প্লাস্টিকের বক্স থেকে বাঘের ছোট-বড় এসব হাড় উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।
