‘বেড়াই বাংলাদেশ’ নামে একটি সংগঠন ঝালকাঠির ভীমরুলীতে পেয়ারার মেলার আয়োজন করেছে।
শুক্রবার সকাল ১০ টায় জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়া নৌকায় পেয়ারা ঢেলে এ মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ভবেন্দ্র নাথ হালদার। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ আবু বকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
বেড়াই বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা মাহমুদ হাসান খান বলেন, ‘এটা আমাদের একটি ক্ষুদ্র প্রচেষ্টা। অন্তত একটি দিন যাতে পেয়ারা চাষিরা ন্যায্য দাম পায় এজন্য আমরা এ মেলার আয়োজন করেছি।’
