জেলার রামু উপজেলায় নৌকাডুবির তিনদিন পর নিখোঁজ স্কুলছাত্র ওসমান গণির (৯) ভাসমান লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। স্বজনরা লাশটি সনাক্ত করেছে।
উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি ভুতপাড়া এলাকায় বাঁকখালী নদী থেকে তোর লাশ উদ্ধার করা হয়। উপজেলার ফকিরনির চর এলাকার আবদু শুক্কুরের ছেলে গণি ডাকভাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।
উল্লেখ্য, মঙ্গলবার স্কুল ছুটির পর সহপাঠীদের সঙ্গে ওসমান গণি নৌকায় চড়ে বাঁকখালী নদী পার হচ্ছিল। এ সময় নৌকাটি ডুবে যায়। নৌকাতে থাকা অন্যরা তীরে উঠতে পারলেও গণি নদীর স্রোতে ভেসে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
