শিশুদের প্রতি বর্বরতা প্রতিরোধের আহ্বান খাদ্যমন্ত্রীর

আপডেট : ০৭ আগস্ট ২০১৫, ১৮:০৭
 
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম কাউকে দোষারোপ না করে দেশে শিশুদের প্রতি যে বর্বরতা চলছে তা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন।
 
 
শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির কনফারেন্স রুমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।
 
 
আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক মান্নান চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালক বলরাম পোদ্দার, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।