জেলার গুরুদাসপুর উপজেলার ঝাঁকড়া গ্রামে নানার বাড়ি বেড়াতে এসে বিলে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত সাথী খাতুন (৪) উপজেলার মকিমপুর গ্রামের স্বাধীন হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে সাথী অন্যান্য শিশুর সঙ্গে বাড়ির পাশে বিলে গোসল করতে যায়। কিছুক্ষণ পরে তাকে দেখতে না পেয়ে অন্য শিশুরা বাড়িতে এসে খবর দেয়। এ সময় স্বজনরা বিল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্বজনরা তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
