প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সরকারের নয় সচিব এখন টেকনাফে অবস্থান করছেন। শুক্রবার তারা টেকনাফের সাফরং পর্যটন কেন্দ্র এবং কক্স্রবাজারের মহেশখালীতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও পর্যটন পার্ক প্রকল্পের কার্যক্রম তদারকিতে সেখানে গিয়েছেন। দুই দিন তারা সেখানে অবস্থান করবেন। বাংলাদেশে এই প্রথম নয় সচিব একত্রে কোনো উন্নয়ন প্রকল্প কার্যক্রম তদারকিতে মাঠে গেলেন।
নয় সচিবের একজন স্থানীয় সরকার বিভাগের আবদুল মালেক শুক্রবার টেলিফোনে ইত্তেফাককে এই তথ্য জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের এ সব প্রকল্প বাস্তবায়নে ৯টি মন্ত্রণালয় ও বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। যে সব মন্ত্রণালয়ের সচিব প্রকল্প কার্যক্রম তদারকিতে আছেন তারা হলেন—প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, ভূমি সচিব সফিউল আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এনডিসি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খুরশীদ আলম চৌধুরী, বিদ্যুত্ সচিব মনোয়ারুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, পরিবেশ ও বন সচিব কামালউদ্দিন আহমেদ ও অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।’
