ধান ক্ষেতে সার ছিটাতে গিয়ে পল্লী বিদ্যুতের অবৈধ লাইনের তারে জড়িয়ে পঞ্চগড়ে এক কৃষকের মৃত্যু ঘটেছে। শুক্রবার জুমার নামাজের পর জেলা সদরের চাকলাহাট ইউনিয়নের নারায়নপুর ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, ওই গ্রামের মো. খোকার ছেলে নিহত সফিকুল ইসলাম (৩২) জুমার নামাজের পরভাঙ্গা গ্রামের নিজ ধান ক্ষেতে সার ছিটাতে যায়। এ সময় জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে তিনি জড়িয়ে যান। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
