জেলার রায়পুরা উপজেলায় যৌতুকের দাবি পূরণে অসমর্থ্য হয়ে এক বছরের শিশুপুত্রকে নিয়ে এক গৃহবধূ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতরা হলো, উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের আটকান্দি গ্রামের প্রবাসী মো কামরুজ্জামানের স্ত্রী মুর্শিদা বেগম (২৭) ও তার শিশুপুত্র আরেফিন।
শুক্রবার ভোর রাতের কোন এক সময় উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজারের পূর্বপার্শ্বে ঢাকা-চট্রগ্রাম রেল লাইনের উপর এ ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই তাজুল ইসলাম জানান, গত তিন বছর আগে পারিবারিকভাবে উপজেলার আটকান্দি গ্রামের আব্দুল মিয়ার ছেলে মো. কামরুজ্জানের সঙ্গে উপজেলার আদিয়াবাদ গ্রামের উত্তর পাড়ার করম আলী ভূইয়ার মেয়ে মুর্শিদার বিয়ে হয়। বিয়ের শর্ত হিসেবে ছেলে পক্ষ যৌতুক দাবি করে। তাই বিয়ের পর থেকেই যৌতুকের অর্থ সম্পদ বাবার বাড়ি থেকে এনে দেয়ার জন্য মূর্শিদাকে চাপ দিতো ও মারধর করতে শশুর বাড়ির লোকজন। এ নিয়ে চাপা কষ্টে মূর্শিদা দিনাতিপাত করছিলেন।
