ইত্তেফাক রিপোর্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, এ বি এম মূসা বাংলাদেশে নিরপেক্ষ সাংবাদিকতার উদাহরণ সৃষ্টি করেছেন। সাংবাদিকদের অধিকার আদায়ে নেতৃত্ব দিয়েছেন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক এ বি এম মূসার ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিকতায় এ বি এম মূসা পুরস্কার প্রদান করা হয়। এ বছর পুরস্কার পেয়েছেন ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ। এবিএম মূসা স্মারক বক্তৃতা দেন সাংবাদিক সোহরাব হাসান। এতে বিশেষ অতিথি ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য জাকারিয়া পিন্টু। সভাপতিত্ব করেন যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদোউস।
