শিশু নির্যাতনকারীদের শাস্তি দাবিতে মানববন্ধন

আপডেট : ০৭ আগস্ট ২০১৫, ২০:১৩
 
নির্মমভাবে একের পর এক শিশু হত্যা। এর শেষ কোথায়! আর কত শিশু, নির্মমভাবে হত্যার শিকার হলে নড়েচড়ে বসবে প্রশাসন। দেশের এমন পরিস্থিতিতে শিশু নির্যাতন রুখতে দেশের সকল মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন সংগঠনের নেত্রবৃন্দ। তারা অবিলম্বে শিশুদের ওপর নির্যাতনকারী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।  
           
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ‘আদিবাসি শিশু খালেক, রাজন, রবিউল, গাড়ো বালিকা তারপর কে? এই বর্বরতার শেষ কোথায়?’ শীর্ষক মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা এ আহ্বান জানান।
 
সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং শিশু কিশোর মেলা যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।
 
সমাজতান্ত্রিক মহিলা ফোরামের প্রেসিডেন্ট শম্পা বসুর সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।