আশুগঞ্জে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৭ আগস্ট ২০১৫, ২১:১৬
জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকা থেকে খায়েশ মিয়া (৩৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। খায়েশ মিয়া জেলা সদর উপজেলার নাটাই ইউনিয়নের ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া গ্রামের আক্তার হোসেনের ছেলে।
 
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চরচারতলা গ্রামের ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি বালুবাহী নৌকার শ্রমিক ছিলেন।
 
নিহতের পরিবার ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে স্ত্রী-সন্তানদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন খায়েশ মিয়া। সকালে বাড়ির বারান্দায় পরিবারের লোকজন খায়েশের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
 
আশুগঞ্জ থানার এসআই মো. নজরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।