বরিশালে ছাত্রলীগের কথিত ক্যাডারকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৮ আগস্ট ২০১৫, ০০:০২

আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ শিহিপাশা এলাকায় ছাত্রলীগের দুই কথিত ক্যাডারকে পিটিয়ে-কুপিয়ে দলীয় প্রতিপক্ষরা গুরুতর জখম করে। আহত অবস্থায় তাদের শেবাচিম হাসপাতালে নিয়ে আসার পথে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮ টায় তারা মারা যায়।

নিহত রাসেল ব্যাপারীর (২৩) বাড়ি পাশ্ববর্তী গৌরনদী উপজেলায়। তার সঙ্গে আহত অপর ছাত্রলীগ কর্মী রিংকু সরদারকে মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে রিংকু এখনো শংকা মুক্ত নয় বলে চিকিৎসকরা জানান। এ হত্যাকান্ডের ব্যাপারে ছাত্রলীগের দু’ পক্ষের কাছ থেকে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
আগৈলঝাড়া থানার ওসি মনির“ল ইসলাম জানিয়েছেন, পূর্ব বিরোধের জের ধরে ২ জনকে পিটিয়ে-কুপিয়ে আহত করেছে। পরে রাসেল ব্যাপারী মারা গেছে বলে খবর পেয়েছি। তবে থানায় কেউ কোন অভিযোগ দেয়নি।
এ ঘটনায় অপর আহত রিংকু সরদারের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় গৌরনদীর রাসেল ব্যাপারীর পাওনা টাকা আদায়ের জন্য তারা দু’জনে গতকাল শুক্রবার বিকেলে ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাতের কাছে যায়। সাগর তাদের টাকা দেওয়ার কথা বলে দক্ষিণ শিহিপাশা গ্রামে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে।
ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবত অভিযোগ অস্বীকার করে জানান- দু’ লাখ টাকার বিনিয়ে তাকে হত্যার জন্য এক চোরাকারবারীর ভাড়াটিয়া হিসাবে এসেছিল। এ সময় তার চিৎকারে গ্রামের বাসিন্দারা জড়ো হয়ে তাদেরকে গণধোলাই দিয়েছে।

পুলিশ সুপার এস আকতারুজ্জামান বলেন - হত্যাকান্ডের কারন এখনো স্পষ্ট করে তিনি জানতে পারেননি। তবে যে সব বক্তব্য উভয় পক্ষ দিচ্ছে তা যাচাই বাছাই করা হবে। আর খুনের বিষয় নিহতের পরিবারের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করছি। খুণীদের গ্রেফতারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।