বাংলাদেশে বন্যা দুর্গতদের জন্য ৫ লাখ ইউরো দেবে ইইউ

আপডেট : ০৮ আগস্ট ২০১৫, ০৯:১৯


বাংলাদেশ ও মিয়ানমারের বন্যা দুর্গতদের জরুরি সহায়তা দেবে ইউরোপীয় কমিশন। সহায়তার অংশ হিসেবে বাংলাদেশকে ৫ লাখ এবং মিয়ানমারকে ১০ লাখ ইউরো দেওয়া হবে।

ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার ক্রিসটস স্টাইলানাইডস এক বিবৃতিতে এই তথ্য জানান।