ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অর্ধশতাধিক আহত

আপডেট : ০৮ আগস্ট ২০১৫, ১২:৩৬


খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ১০টার দিকে ডুমুরিয়া উপজেলা পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

ডুমুরিয়া থানার ওসি মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।