পাবনার সুজানগর বাল্যবিয়ে অনুষ্ঠানের সময় বিয়ের আসর থেকে বরসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার উপজেলার চরভবানীপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী
গ্রেফতারকৃতরা হলেন- বর জিলাল (২৪) জিলালের বোন নীলুফ (২০), ভগ্নিপতি জুয়েল (২৫) এবং বন্ধু ফারুক (২৪) ও আরিফুল (২৫)।
সুজানগর থানার ওসি হাবিবুর রহমান জানান, উপজেলার বাড়ইপাড়া গ্রামের ময়ছের শেখের অপ্রাপ্ত বয়স্ক মেয়ে ইফা খাতুনকে (১৫) চরভবানীপুর গ্রামে তার নানা বাড়ি নিয়ে বি একই উপজেলার চলনা চরপাড়া গ্রামের আবু বকরের ছেলে জিলালের সাথে বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ওই বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে বরসহ উক্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন তাদের প্রত্যেককে ১০দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
