জয় দিয়ে যাত্রা শুরু পিএসজির

আপডেট : ০৮ আগস্ট ২০১৫, ১৬:৪২
 
জয় দিয়েই ফরাসি লিগ শুরু করলো গত আসরের চ্যাম্পিয়ন পিএসজি। দলের সবচেয়ে বড় দুই জ্লাতান ইব্রাহিমোভিচ ও আনহেল দি মারিয়াকে ছাড়াই লিলের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে তারা।
 
শুক্রবার লিলের মাঠে প্রথমার্ধে বড় একটা ধাক্কা খায় পিএসজি। ২৮তম মিনিটে দ্বিতীয় দফা হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আদ্রিয়াঁ রাবিও। ম্যাচের বাকিটা সময় ১০ জন নিয়ে খেলা পিএসজিকে ৫৭তম মিনিটে জয় এনে দেয়া গোলটি করেন ব্রাজিলের লুকাস মউরা।
 
ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে পিএসজিতে যোগ দেয়া আর্জেন্টাইন মিডফিল্ডার দি মারিয়া এ ম্যাচে খেলেননি। এছাড়া হাঁটুর চোটের কারণে দলে ছিলেন না সুইডেনের তারকা ইব্রাহিমোভিচও।

গোল.কম।