নোয়াখালীতে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

আপডেট : ০৮ আগস্ট ২০১৫, ২০:৫৭
 
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বগাদিয়া গ্রামে নানার বাড়ীর পুকুরে ডুবে শিশু মো. এমরান (৫) ও নসু আক্তারের (৮) মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।
 
বেগমগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল আফিসার (আরএমও) অসিম কুমার দাস জানান, দুপুর দুইটার দিকে এমরান ও নসু আক্তারকে হাসপাতালের আনা হলে তিনি তাদেরকে মৃত অবস্থায় পান।
 
তিনি জানান, দুপুর ১২টার দিকে ভাইবোন মিলে বগাদিয়া গ্রামে তাদের নানা বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরার্মশ দেন।  স্বজনরা তারা তা না করে চৌমুহনীর একটি শিশু হাসপাতালে নিয়ে যায়। সেখানে শিশু দুটিকে ভর্তি করতে না পরে বেগমগঞ্জ হাসপাতালে নিয়ে আসে।
 

এদিকে জানা যায়, তাদের বাবা নজরুল ইসলামের বাড়িঘর পানিতে নিমজ্জিত হওয়ায় কয়েক দিন আগে তাদের পরিবারের লোকজন বগাদিয়া গ্রামে তার শশুর বাড়ীতে এসে আশ্রয় নেয়।