খুলশী থানার তিন মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছে আদালত। শনিবার চট্টগ্রাম মহানগর হাকিম এম এ কাদির এ আদেশ দেন।
মহানগর পিপি এডভোকেট ফখরুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল শুক্রবার নগরীর লালখান বাজার মাদ্রাসা থেকে মুফতি ইজহারুল ইসলামকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এসএম তানভীর ইত্তেফাককে জানান, ২০১৩ সালে মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণ ঘটনা সংক্রান্ত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি ওয়ারেন্টও পুলিশের কাছে ছিল। তিনি গত দুই বছর ধরে পলাতক ছিলেন।
