জেলার আশাশুনি উপজেলার সাতক্ষীরা-আশাশুনি সড়কে গাছ চাপা পড়ে রফিকুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার নওয়াপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। রফিকুল সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার নূর ইসলামের ছেলে।
জানা গেছে, রফিকুল ইসলাম মোটরসাইকেলে করে সাতক্ষীরা থেকে আশাশুনিতে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি নওয়াপাড়া নামক স্থানে পৌঁছালে সড়কের ধারের একটি গাছ চাপায় তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, রফিকুলের মাথায় পড়া গাছটি যারা কাটছিলো, তাদের সনাক্তের চেষ্টা চলছে।
