কোম্পানীগঞ্জে নৌকাডুবি: ছাত্র নিখোঁজ

আপডেট : ০৮ আগস্ট ২০১৫, ১৯:০৮
জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বামনী কলেজের ২য় বর্ষের ছাত্র মো. তারেক (১৮) নৌকাডুবিতে নিখোঁজ হয়েছে। তারেকের কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের চরধলিয়া গ্রামের বাসিন্দা।
 
শুক্রবার বিকালে তারেক ও তার বাবা জেলার সোনাগাজী থেকে নদী পথে নৌকায় করে কোম্পানীগঞ্জে আসছিল। ছোট ফেনী নদীতে পৌঁছার পর নৌকাটি ডুবে যায়। এতে তার বাবা সাঁতার কেটে নদীর তীরে উঠে আসলেও তারেক নদীর জোয়ারে ভেসে যায়।
 
ফায়ার সার্ভিসের লোকজন ও ডুবুরিরা অনেক খোঁজাখুঁজির পরও তাকে উদ্ধার করতে পারেনি।