হিন্দু সম্পত্তি দখলের অভিযোগ ষড়যন্ত্রমূলক: খন্দকার মোশাররফ

আপডেট : ০৮ আগস্ট ২০১৫, ১৯:১৮
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আমার বিরুদ্ধে হিন্দু সম্পত্তি দখলের অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। এটি শুধু আমার মন্ত্রীত্বে নয়, বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত করার সামিল।’
 
শনিবার দুপুরে ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফসিসিআই) উদ্যোগে  শহরের অম্বিকা মেমোরিয়াল হলে “ফরিদপুরের উন্নয়ন” শীর্ষক এক মুক্ত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
চেম্বার সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মুক্ত আলোচনায় জেলা প্রশাসক সরদার সরাফত আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোহতেশান হোসেন বাবর, পৌর মেয়র শেখ মাহাতাব আলী মেথু, এফবিসিসিআইর সাবেক সভাপতি মীর নাছির হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে ফরিদপুরের বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা অংশ নেন।