জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাজকেরা বেগম (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তাজকেরা উপজেলার মনাকষা ইউনিয়নের নামোটোলা গ্রামের মৃত মজিবুরের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মনকষা গ্রামে নিজ বাড়ির সামনে কাজ করা সময় বাড়ির পাশ্ববর্তী অবৈধ বিদ্যুৎ সংযোগের একটি তার ছিড়ে তার উপর পড়ে। এত ঘটনাস্থলেই সে মারা যায়।
শিবগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
