এবার খুলনায় স্কুলছাত্রকে মারধর

আপডেট : ০৮ আগস্ট ২০১৫, ১৯:৫৫
 
এবার খুলনায় বখাটেদের হামলায় নবম শ্রেণির ছাত্র রাকিবুজ্জামান শিমুল (১৫) গুরুতর আহত হয়েছে। শনিবার দুপুরে নগরীর ফুলবাড়ীগেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে পরীক্ষা দিয়ে বাড়ী ফেরার পথে তার ওপর হামলার ঘটনা ঘটে।
 
আহত শিমুল নগরীর দৌলতপুর থানার গোলকধাম এলাকার কামরুজ্জামানের ছেলে।
 
শিমুলের সহপাঠী ও স্থানীয়রা জানান, ৭/৮ জন বখাটে তার ওপর হামলা চালায়। এতে তার মাথা, মুখ এবং পিঠে জখম হয়। তার চিত্কারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। তাকে স্থানীয়রা স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
 

নগরীর খান জাহান আলী থানার ওসি ফরিদুল হক জানান, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে দেখছেন।